1 Answers

উদ্দীপকে শামীমের সামাজিকীকরণে পরিবার ও বন্ধু- বান্ধবের প্রভাব রয়েছে।

সামাজিকীকরণের যতগুলো বাহন রয়েছে তার মধ্যে পরিবারের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে শিশুর ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে পিতামাতা কারিগর হিসেবে কাজ করে। কারণ শিশুর সব দৈহিক, মানসিক, বস্তুগত ও অবস্তুগত প্রয়োজন মেটায় পরিবার। যার মাধ্যমে শিশু তার চিন্তা, আবেগ ও কর্মের অভ্যাস গঠন করে। এভাবেই পারিবারিক জীবনের মধ্য দিয়ে শিশু তার ভবিষ্যৎ জীবনের বীজ বপন করে। শিশুর সামাজিকীকরণে বন্ধু- বান্ধব বা সঙ্গীদলের ভূমিকাও নেহায়েত কম নয়। শিশু তার সমবয়সী বা বন্ধু-বান্ধবদের সাথে মিশতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য। অনুভব করে। বন্ধু-বান্ধব বা সমবয়সী গোষ্ঠী প্রতিযোগিতা তৈরি করে, সমাজের মূল্যবোধকে শক্তিশালী করে আর এই মূল্যবোধ আধুনিক সমাজ গঠনে ভূমিকা রাখে। তাছাড়া সমবয়সী বা বন্ধু- বান্ধবদের সাথে মেশার কারণে শিশুর মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।

উদ্দীপকের শামীম পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাতে পছন্দ করে। আর এ পরিবার ও বন্ধু-বান্ধব সামাজিকীকরণের দুটি মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বলা যায়, শামীমের সামাজিকীকরণে পরিবার ও বন্ধু-বান্ধব উপাদানের। প্রভাব রয়েছে।

5 views

Related Questions