1 Answers
রবিউলের রাজশাহীতে শিল্ক শাড়ি ব্যবসায় স্থাপনে প্রাকৃতিক পরিবেশের উপাদানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে, যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। - যেমন কুমিল্লায় খদ্দর কাপড়, রূপগঞ্জের জামদানি, রাজশাহীর শিল্ক শাড়ি। এসবই গড়ে উঠেছে প্রাকৃতিক উপাদানের ওপর ভিত্তি করে।
উদ্দীপকে রবিউল রাজশাহীতে একটি সিল্ক শাড়ির পাইকারি ব্যবসায় শুরু করেন। মানসম্মত শাড়ি সংগ্রহ করে পাইকারি বিক্রি করেন এবং বিদেশেও রপ্তানি করেন। আবহাওয়া ও জলবায়ুর ভিত্তিতে শিল্ক শাড়ি উৎপাদনের জন্য রাজশাহী অঞ্চল হলো উৎকৃষ্ট। জলবায়ুর ওপর ভিত্তি করে এখানে বহু সিল্ক শাড়ি উৎপাদন হয় যার মান খুবই উন্নত। তাই বলা যায়, উদ্দীপকে রবিউল প্রাকৃতিক পরিবেশের উপাদানের ওপর গুরুত্বারোপ করে রাজশাহীতে সিল্ক শাড়ি ব্যবসায় স্থাপন করেন।