1 Answers
মি. রবিউলের প্রাপ্ত ১০ হাজার টাকার শেয়ারকে বোনাস শেয়ার বলে।
শেয়ারহোল্ডারদের মধ্যে নগদে লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ হিসাবে শেয়ার বণ্টন করা হলে ঐ শেয়ারকে বোনাস শেয়ার বলে। এটি কার্যত কোনো আলাদা শেয়ার নয়। সাধারণ শেয়ার এখানে বণ্টন করা হয় এবং তাকেই এরূপ নামকরণ করা হয়ে থাকে। কোম্পানির অর্জিত মুনাফার সম্পূর্ণ অংশ লভ্যাংশ হিসেবে বণ্টন না করে অংশবিশেষ সংরক্ষিত তহবিলে জমা রাখা হয়। এরূপ তহবিলে সঞ্চিতির পরিমাণ অনেক বেড়ে গেলে পরিচালকদের সভার সিদ্ধান্তক্রমে উক্ত তহবিলের অর্থকে মূলধনে পরিণত করার লক্ষ্যে বোনাস শেয়ার হিসেবে বণ্টন করা হয়ে থাকে।
উদ্দীপকে দেখা মিনার্ভা কোম্পানির ২০১৪ সালের সাধারণ সভায় ১০% ক্যাশ ডিভিডেন্ট ও ১০% স্টক ডিভিডেন্ট ঘোষণা করা হয়। মি. রবিউল কোম্পানির ১০ টাকা মূল্যের ১০ হাজার শেয়ারের মালিক। তাকে ১০ হাজার টাকার শেয়ার দেয়া হয়। যেহেতু মি. রবিউলকে নগদে লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ হিসেবে শেয়ার দেওয়া হয়েছে। তাই বলা যায়, মি. রবিউলকে বোনাস শেয়ার দেওয়া হয়েছে।