1 Answers

উদ্দীপকের জনাব মুসা'' ব্যাংক লি.-এর অগ্রাধিকার শেয়ার ক্রয় করেছেন। 

যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ গ্রহণ ও মূলধন প্রত্যাবর্তনে অন্যান্য শেয়ার, মালিকগণের চেয়ে অগ্রাধিকার পায় তাকেই অগ্রাধিকারযুক্ত শেয়ার বলে। কোম্পানিতে মুনাফা হলে এরূপ শেয়ার মালিকগণ অবশ্যই নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রাপ্ত হয়ে থাকে। তবে এরা পরিচালক হতে বা পরিচালক নির্বাচনে ভোট দিতে পারে না এবং নিজস্ব স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে মতামত দেওয়ার সুযোগ পায় না।

উদ্দীপকের জনাব মঈন ও মুসা দুই বন্ধু। জনাব মুসা 'J' ব্যাংকের এমন এক ধরনের শেয়ার ক্রয় করেছেন যা তাকে ব্যাংকের সাধারণ সভায় অংশগ্রহণ এবং পরিচালক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অধিকার দেয় না। তবে তিনি লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে জনাব মঈনের আগে অগ্রাধিকার পাবেন। সুতরাং জনাব মুসার এরূপ বৈশিষ্ট্য প্রমাণ করে যে, তিনি 'J' ব্যাংক লি. এর অগ্রাধিকার শেয়ার ক্রয় করেছেন।

4 views

Related Questions