1 Answers
উদ্দীপকে বর্ণিত শাহেদের ক্রয়কৃত শেয়ার পরিশোধ্য অগ্রাধিকার শেয়ার। যে অগ্রাধিকার শেয়ারের মূল্য নির্দিষ্ট সময়ান্তে পরিশোধ করে কোম্পানির শেয়ার ফেরত নিতে পারে তাকে পরিশোধ্য অগ্রাধিকার শেয়ার বলে। এ ধরনের শেয়ার কোম্পানির পক্ষে খুব সুবিধাজনক না হওয়ায় এরূপ ফেরতের বিষয়টি পূর্ব হতেই বিবরণপত্রে উল্লেখ করা হতে পারে।
উদ্দীপকের শাহেদ 'Y' কোম্পানির নিকট হতে ৫ বছর মেয়াদি প্রতিটি ২০০ টাকা মূল্যের ৫,০০০ অগ্রাধিকার শেয়ার ক্রয় করে। মেয়াদ শেষে কোম্পানি ১০% অধিহারে তাকে মূল্য পরিশোধ করবে। এ হিসেবে শাহেদের ক্রয়কৃত শেয়ার পরিশোধ্য অগ্রাধিকার শেয়ার।
4 views
Answered