1 Answers

উদ্দীপকে মি. হাবিব কর্তৃক প্রস্তাবিত কোম্পানিটি সরকারি- বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় সংগঠন।

সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় হলো দীর্ঘমেয়াদি অংশীদারি ব্যবস্থা যেখানে জনগণকে সেবা দেওয়ার উদ্দেশ্যে বেসরকারি খাত সরকারের সাথে চুক্তি করে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। মূলত এটি এক ধরনের রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন।

উদ্দীপকের মি. হাবিব একজন ইঞ্জিনিয়ার। তিনি একটি নতুন ব্যবসায়ের মডেল সরকারের নিকট উপস্থাপন করেন। এ ধরনের ব্যবসায় সরকারি বেসরকারি কোম্পানির সাথে যৌথ মালিকানায় গঠন করে থাকে। এ সংগঠনের মাধ্যমে তিনি সরকারের স্বল্প ব্যয়ে। ইন্টারনেট সুবিধা প্রদানের প্রস্তাব দেন। এতে সরকারের খরচ কম হবে। এটি সরকারের মালিকানাধীন ও নিয়ন্ত্রণাধীন একটি চিরন্তন অস্তিত্বসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হবে। জনকল্যাণ ও একচেটিয়া ব্যবসায় রোধ করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তাই বলা যায়, উদ্দীপকে মি. হাবিব কর্তৃক প্রস্তাবিত কোম্পানিটি সরকারি- বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসায় সংগঠন।

4 views

Related Questions