1 Answers
উদ্দীপকে বর্ণিত মিলটি একটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন।
রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তীতে জাতীয়করণ কোনো ব্যবসায়ের। মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। এ ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ বা রাষ্ট্রীয় কল্যাণ সাধন করা।
উদ্দীপকে জনাব রাফী নারায়ণগঞ্জে অবস্থিত আদমজী জুট মিলটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। এ মিলের মূল লক্ষ্য ছিল সরকারি নিয়ন্ত্রণ ও পরিচালনায় জনকল্যাণ ও বেকার সমস্যার সমাধান করা। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত মিলটি একটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন।
6 views
Answered