1 Answers
উদ্দীপকে বর্ণিত প্রতিকী হাউজিং লি. এর সংগঠন কাঠামো হলো কার্যভিত্তিক সংগঠন।
কার্যভিত্তিক সংগঠন হলো এমন এক ধরনের সংগঠন কাঠামো যেখানে প্রতিষ্ঠানের কার্যাদিকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে প্রত্যেক প্রকার কার্যকে এক একটি বিভাগের অন্তর্ভুক্ত করা হয় এবং এ প্রকার বিভাগের কর্তৃত্বভার এক একজন বিশেষজ্ঞের ওপর অর্পণ করা হয়। এ প্রকার সংগঠনে বিশেজ্ঞদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না করে প্রত্যক্ষভাবে তাদের ওপর ব্যবস্থাপনার কার্যাদির ভার ন্যস্ত করা হয়। এক্ষেত্রে বিশেষজ্ঞ কর্মিগণ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।
উদ্দীপকের প্রতিকী হাউজিং লি. নির্মাণ শিল্পে দ্রুত অগ্রসরমান একটি প্রতিষ্ঠান।
উক্ত প্রতিষ্ঠানের কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগকে বিভক্ত করে প্রত্যেকটি বিভাগে একজন বিশেষজ্ঞের দায়িত্বে অর্পণ করা হয়। সংগঠন কাঠামো বিবেচনা করলে এটি একটি কার্যভিত্তিক সংগঠন কাঠামো। এ ধরনের সংগঠনে ব্যক্তির ওপর কর্তৃত্ব আরোপ না করে এক্ষেত্রে কাজের ওপর কর্তৃত্ব আরোপ করা হয়। ফলে স্বৈরতন্ত্রের প্রতি ঝোঁক প্রবণতা সৃষ্টির সুযোগ এক্ষেত্রে থাকে না। বিশেষজ্ঞের ওপর সরাসরি নির্বাহীর ক্ষমতা অর্পণ করা হলে বিশেষজ্ঞগণ স্বাধীনভাবে তাদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগাতে পারেন। ফলে প্রতিষ্ঠান উপকৃত হয়।
সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিকী হাউজিং লি. এর সংগঠন কাঠামো হলো কার্যভিত্তিক সংগঠন।