1 Answers

মি. মোহন্তর প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন ধরনের।

সাংগঠনিক শৃঙ্খলা ও বিশেষজ্ঞতা অর্জন এবং সহযোগিতা লাভের উদ্দেশ্যে সরলরৈখিক নির্বাহীদের পাশাপাশি বিশেষজ্ঞ কর্মী বা পদস্থকর্মী সহযোগে যে নতুন ধরনের সংগঠন কাঠামো গড়ে উঠেছে তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে। পদস্থ্যকর্মীর সহযোগিতার ওপর এক্ষেত্রে বিশেষ জোর দেওয়ায় একে অনেকে পদস্থকর্মী সংগঠন বলেও অভিহিত করেন।

উদ্দীপকের মি. মোহন্ত একটা বৃহদায়তন টেক্সটাইল মিলের মুখ্য নির্বাহী কর্মকর্তা। উৎপাদন বিভাগের ব্যবস্থাপক মি, নাজমুলের সাথে সহযোগীর দ্বন্দ্ব নিয়ে তিনি বেশ বিব্রত। তার প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোটি সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বিধায় এরূপ দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। অনেক সময় দেখা যায় উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ নিম্নপদস্থ কর্মকর্তাদের যা আদেশ দিয়ে থাকেন নিম্নপদস্থরা তা মানতে নারাজ থাকেন বা অখুশি হন। ফলে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

5 views

Related Questions