1 Answers
উদ্দীপকে বর্ণিত নাভানা টেক্স নি. এর সংগঠন কাঠামো কার্যভিত্তিক সংগঠন কাঠামো।
কার্যভিত্তিক সংগঠন হলো এমন এক ধরনের সংগঠন কাঠামো যেখানে প্রতিষ্ঠানের কার্যাদিকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে প্রত্যেক প্রকার কার্যকে এক একটি বিভাগের অন্তর্ভুক্ত করা হয় এবং এক প্রকার বিভাগের কর্তৃত্বভার এক একজন বিশেষজ্ঞের ওপর অর্পণ করা হয়। এ প্রকার সংগঠনে বিশেষজ্ঞদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না করে প্রত্যক্ষভাবে তাদের ওপর ব্যবস্থাপনার কার্যাদির ভার ন্যস্ত করা হয়। এক্ষেত্রে বিশেষজ্ঞ কর্মিগণ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।
উদ্দীপকের নাভানা টেক্স লি. একটি বৃহদায়তন তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগে বিভক্ত করে প্রত্যেকটি বিভাগের দায়িত্ব একজন বিশেষজ্ঞের ওপর অর্পণ করা হয়। সংগঠন কাঠামো বিবেচনা করলে এটি একটি কার্যভিত্তিক সংগঠন কাঠামো। বিশেষজ্ঞগণ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে। ফলে প্রতিষ্ঠান উপকৃত হয়। সুতরাং উদ্দীপকে বর্ণিত নাভানা টেক্স লি. এর সংগঠন কাঠামো কার্যভিত্তিক সংগঠন কাঠামো।