1 Answers
উদ্দীপকে কিরণের সংগঠন কাঠামো সরলরৈখিক সংগঠন।
যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এক্ষেত্রে কর্তৃত্ব রেখার বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিগণ স্ব স্ব ক্ষেত্রে অধস্তন ব্যক্তিবর্গের ওপর অতিমাত্রায় কর্তৃত্বশালী থাকে। এটি সবচেয়ে সহজ প্রকৃতির সংগঠন কাঠামো। জটিলতামুক্ত ও সীমিত আয়তনবিশিষ্ট প্রতিষ্ঠানে এরূপ সংগঠন কাঠামো অধিক ব্যবহৃত হয়।
উদ্দীপকের মি. কিরণের প্রতিষ্ঠানের কর্মীরা তার প্রত্যক্ষ তত্ত্বাবধান, নির্দেশনা ও নিয়ন্ত্রণাধীন থেকে কার্যসম্পাদন করেন। এ থেকে বলা যায়, উদ্দীপকে কিরণের সংগঠন কাঠামো সরলরৈখিক সংগঠন।
4 views
Answered