1 Answers

কার্যভিত্তিক সংগঠন কাঠামো বৃহদায়তন প্রতিষ্ঠামে ব্যবহার করা হয়। নাভানা টেক্স লি. বৃহদায়তন প্রতিষ্ঠান বিধায় কার্যভিত্তিক সংগঠন কাঠামো ব্যবহার যৌক্তিক।

কাজের প্রকৃতি অনুযায়ী প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক বিভাগ সৃষ্টি করে প্রতিটি বিভাগের দায়িত্ব একজন বিশেষজ্ঞ কর্মীর ওপর ন্যস্ত করাকে কার্যভিত্তিক সংগঠন বলে। এ ধরনের সংগঠনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে প্রতিটি বিভাগে একজন বিশেষজ্ঞ কর্মী নিয়োগ করা হয়ে থাকে।

উদ্দীপকের নাভানা টেক্স লি. একটি বৃহদায়তন নির্মাণ শিল্প প্রতিষ্ঠান। কোম্পানিটি তাদের সাংগঠনিক কাঠামোয় কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী ভাগ করে বিশেষজ্ঞ কর্মীকে তত্ত্বাবধানের দায়িত্ব প্রদান করেছে। যার ফলে কর্মীরা ভালোভাবে তাদের কাজগুলো বুঝে নিয়ে সঠিকভাবে সম্পাদন করতে পারবে। বিশেষজ্ঞের তত্ত্বাবধায়নে থাকার ফলে উক্ত প্রতিষ্ঠানের কর্মীরা প্রাতিষ্ঠানিক কাজ অধিকতর দক্ষতার সাথে সম্পাদন করতে পারবে।

উদ্দীপকে নাভানা টেক্স লি.-এর মতো বৃহদায়তন প্রতিষ্ঠানের কাজগুলো বিভিন্ন বিভাগে ভাগ করে দক্ষ কর্মীর তত্ত্বাবধানে সম্পাদন করা হলে সঠিক সময়ে কাজ সম্পাদিত হবে। কর্মীরা কাজে দক্ষ হয়ে উঠবে। এতে প্রতীয়মান হয় যে, বৃহদায়তন প্রতিষ্ঠান হিসেবে নাভানা টেক্স লি.-এর কার্যভিত্তিক সংগঠন কাঠামো ব্যবহার যৌক্তিক।

4 views

Related Questions