1 Answers

উদ্দীপকে বর্ণিত চাষিগণ সমতার ভিত্তিতে মূলধন বিনিয়োগ করে সুযোগ-সুবিধা গ্রহণের জন্য উৎপাদক সমবায় সমিতি গঠন করেন।

কতিপয় উৎপাদক শ্রেণির মানুষ নিজেদের আর্থসামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয় কার্যকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে কোনো সমবায় সমিতি গড়ে তুললে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। উৎপাদকরা তাদের সীমিত সামর্থ্যকে একত্র করে বৃহদায়তন উৎপাদন সুবিধা ভোগের উদ্দেশ্যে এরূপ সমবায় সমিতি গঠন করে।

উদ্দীপকে পদ্মা নদীর তীরবর্তী একটি গ্রামের ৫০ জন প্রান্তিক কৃষক নিজেদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার জন্য আইনগত সত্তাবিশিষ্ট একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে তারা প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহ, উৎপাদন ও বাজারজাত করে থাকে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি একটি উৎপাদক সমবায় সমিতি।

4 views

Related Questions