1 Answers
উদ্দীপকের প্রত্যাশা একটি ঋণদান সমবায় সমিতি।
ক্ষুদ্র ও কুটির শিল্পের উৎপাদক, কৃষিজীবী বা স্বল্প আয়ের বিভিন্ন পেশার ব্যক্তিগণ প্রয়োজনীয় সময়ে ঋণ সুবিধা লাভের জন্য কোনো সমবায় সমিতি স্থাপন করলে তাকে সমবায় ঋণদান সমিতি বলে। এরূপ সমবায়ের উদ্দেশ্য হলো সদস্যদের সুদি মহাজন ও ঋণদাতাদের হাত থেকে রক্ষা করা।
উদ্দীপকে সুদি মহাজন ও ঋণদাতার হাত থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে কেরোয়া গ্রামের ২৫জন কৃষক 'প্রত্যাশা' নামক একটি সমবায় সমিতি গঠন করেন। উক্ত প্রতিষ্ঠান হতে তারা স্বল্প সুদে ঋণ গ্রহণ করে থাকেন। সাধারণত সুদি মহাজন ও ঋণদাতাদের হাত থেকে রক্ষা করার জন্য ঋণদান সমবায় সমিতি গঠন করা হয়ে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের প্রত্যাশা একটি ঋণদান সমবায় সমিতি।
5 views
Answered