1 Answers

উদ্দীপকে 'স্বাধীনতা' একটি ভোক্তা সমবায় সংগঠন।

ভোক্তাগণ ক্রয় সুবিধাপ্রাপ্তির লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় কোনো সমবায় সমিতি গঠনপূর্বক সমবায় বিপণি স্থাপন ও পরিচালনা করলে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। এতে একদিকে যেমনি ন্যায্যমূল্যে উন্নতমানের সামগ্রী সংগ্রহ করা যায়, অন্যদিকে এ বিপণি হতে অর্জিত মুনাফাও তারা ভোগ করতে পারে। এরূপ বিপণি হতে সমবায়ের সদস্য ছাড়া অন্যরাও সামগ্রী ক্রয় করতে পারে।

উদ্দীপকে সাহেবরামপুর গ্রামের হোসেন মিয়া ১২০ জন সদস্য নিয়ে 'স্বাধীনতা' নামে একটি সমবায় সমিতি গঠন করেন। এ সমিতির মূল উদ্দেশ্য হলো সদস্যদের নিজেদের আর্থিক কল্যাণ সাধন করা। সমিতির সদস্যরা ক্ষুদ্র উৎপাদকদের নিকট থেকে পণ্য সংগ্রহ করে তা নিজেদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রয় করে। এছাড়াও প্রতিষ্ঠানটি গ্রামের অন্যান্য লোকদের নিকট স্বল্প লাভে পণ্য বিক্রয় করে থাকে। এর ফলে প্রতিষ্ঠানের যা লাভ হয় তা তারা নিজেদের মধ্যে সমান হারে ভাগ করে নেয়। এর ফলে সমিতির সদস্যদের আর্থিক কল্যাণ সাধন হয়। এ থেকে বলা যায়, উদ্দীপকের 'স্বাধীনতা' সমবায় সংগঠনটি একটি ভোক্তা সমবায় সংগঠন।

6 views

Related Questions