1 Answers
উদ্দীপকে, বর্ণিত প্রতিষ্ঠানটি উৎপাদক সমবায় সমিতি।
কতিপয় উৎপাদকগণ নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয়কার্যকে অধিকতর ফলপ্রসু ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্য যে সমবায় সমিতি গড়ে তুলে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে।
সুদি মহাজন ও ঋণদাতাদের হাত থেকে রক্ষা পাবার উদ্দেশ্যে আমিনপুর গ্রামের ৫০ জন তাঁতি ২০১৩ সালে 'আশা' নামক একটি বিধিবদ্ধ সংগঠন গড়ে তোলেন। তারা উক্ত প্রতিষ্ঠান থেকে স্বল্পসুদে ঋণ পেয়ে থাকে। বিধি অনুযায়ী তারা মুনাফার সর্বোচ্চ অংশ নিজেদের মধ্যে বণ্টন করে নেয়। তাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহ, উৎপাদন ও বাজারজাতকরণ তারা উক্ত সমবায় সমিতির মাধ্যমে করেন। উৎপাদক সমবায় সমিতির সদস্যগণ পণ্য উৎপাদন ও বিক্রয়ের সুবিধা লাভ করে। উৎপাদন ও বিক্রয় কার্যকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনার জন্য উৎপাদক সমবায় সমিতি গড়ে তোলা হয়। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি উৎপাদক সমবায় সমিতি।