1 Answers
উদ্দীপকের সংগঠনটির ধরন হলো সমবায় সমিতি।
সমবায় একটি ভিন্ন ধরনের ব্যবসায় সংগঠন। কারণ সমাজের স্বপ্নবিত্তসম্পন্ন লোকজন নানান সীমাবদ্ধতা নিয়ে পারস্পরিক কল্যাণসাধনের উদ্দেশ্যে এ ব্যবসায় পরিচালনা করে। এ ধরনের সমবায় সমিতির সর্বনিম্ন সদস্য সংখ্যা হলো ২০ জন। এ ধরনের সমিতির একজন সদস্য মোট শেয়ারের এক-পঞ্চমাংশের অধিক মূল্যের শেয়ার ক্রয় করতে পারে না। সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা সর্বনিম্ন ৬ জন এবং সর্বোচ্চ ১২ জন। জনাব আনোয়ার হোসেন এবং তার ৪৯ জন বন্ধু মিলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি পরিচালনা করার জন্য তারা নিজেদের 'মধ্য থেকে ৬ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ গঠন করলেন যার মেয়াদ এক বছর। প্রতিষ্ঠানটির মোট শেয়ার মূলধন ১২,০৫,০০০ টাকা এবং প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। জনাব মিজান নামে একজন সদস্য ২৫০০০ শেয়ার ক্রয় করতে চাইলে অন্যান্য সদস্যরা তাতে অসম্মতি জানায় এবং এটা বিধিসম্মত নয় বলে মত প্রকাশ করে।
যেহেতু সংগঠনটির সদস্যসংখ্যা ব্যবস্থাপনা কমিটির সদস্যসংখ্যা শেয়ার বন্টননীতিমালা সমবায় সমিতির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকের সংগঠনটি সমবায় সমিতি।