1 Answers

উদ্দীপকের শরীফদের প্রতিষ্ঠানটি সাধারণ অংশীদারি ব্যবসায়ের ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের অন্তর্গত।

যে ব্যবসায় সর্বনিম্ন দুইজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ব্যবসায় করার উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয় তা হলো সাধারণ অংশীদারি ব্যবসায়। যে অংশীদারি ব্যবসায় অনির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত হয় অথবা নির্দিষ্ট কার্যের জন্য গঠিত হয়ে কার্য সমাধার পরও চালু থাকে, অথবা নির্ধারিত সময় পার হলেও ব্যবসায় চলতে থাকে তাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলে।

উদ্দীপকে শরীফ এবং নাফিস দুই ভাই। ঢাকার কলাবাগানে উত্তরাধিকার সূত্রে তারা একখণ্ড জমি পেয়েছে। বহুতল ভবন নির্মাণ করে লাভবান হওয়ার উদ্দেশ্যে লিখিত চুক্তির মাধ্যমে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের আলোকে নিজেদের জমিতে তারা একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। উক্ত কাজে তারা প্রচুর মুনাফা লাভ করেন। ভবন নির্মাণ ব্যবসায় লাভবান হওয়াতে পরবর্তীতে তারা আরও ভবন তৈরির সিদ্ধান্ত নিয়ে ঢাকার এলিফ্যান্ট রোডে ১২ তলাবিশিষ্ট ভবন নির্মাণের প্রস্তুতি নেন।

যেহেতু শরীফদের প্রতিষ্ঠানটি নির্দিষ্ট কার্যের জন্য গঠিত হয়ে কার্য সমাধার পরও চলমান আছে, তাই সংজ্ঞা অনুসারে বলা যায়, উদ্দীপকের শরীফদের ব্যবসায় প্রতিষ্ঠানটি হলো ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান।

5 views

Related Questions