1 Answers

মি. রাজ্জাকের ব্যবসায়টি নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়।

কোনো নির্দিষ্ট মেয়াদে বা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য অংশীদারি ব্যবসায় গঠিত হলে তাকে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি আইনের ৮ ধারায় বলা হয়েছে, একজন ব্যক্তি অন্যকোনো ব্যক্তির সাথে একত্রে কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য অংশীদার হিসেবে গণ্য হতে পারে। একেই নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলে।

উদ্দীপকে মি. রাজ্জাক ও তার বন্ধু সাজ্জাদ সমঝোতার ভিত্তিতে পাটের তৈরি হস্তশিল্পের পণ্যসামগ্রী কিনে এনে বাণিজ্যমেলায় স্টল দেন। তাদের এ ব্যবসায় স্থায়ী নয়। তারা শুধু বাণিজ্যমেলার উদ্দেশ্যে সমঝোতার ভিত্তিতে এ ব্যবসায় শুরু করেন। যে ব্যবসায় নির্দিষ্ট মেয়াদে বা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত হয়, তাকে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলে। উদ্দীপকে অংশীদাররা বাণিজ্যমেলাকে উদ্দেশ্য করে ব্যবসায় প্রতিষ্ঠা করেন। তাই বলা যায়, উদ্দীপকে মি. রাজ্জাকের ব্যবসায়টি নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়।

5 views

Related Questions