1 Answers

উদ্দীপকের সোহাগ, সাত্তার ও সৌমিত্র তিন বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে সাধারণ অংশীদারি ব্যবসায় গঠন করে।

যে অংশীদারি ব্যবসায়ে সমস্ত অংশীদারের আইনগত মর্যাদা সমান এবং সকলের দায় সীমাহীন তাকে সাধারণ অংশীদারি ব্যবসায় বলে।

উদ্দীপকে দেখা যায়, তিন বন্ধু সমানভাবে মূলধন বিনিয়োগ করে ঢাকার বাংলাবাজারে ব্যবসায় শুরু করে। তারা তিন জন মিলেমিশে কাজ করে। তারা প্রত্যেকে সমান মর্যাদার অধিকারী, সকলে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে এবং সমানভাবে দায় বহন করে। অংশীদারি ব্যবসায়ের চুক্তি অনুযায়ী সাধারণ অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারের দায় সীমাহীন থাকে এবং ব্যবসায় পরিচালনায় প্রত্যেকেই অংশগ্রহণ করে। অংশীদারগণ ব্যবসায়ে অর্জিত মুনাফা ভোগ করে। 

সুতরাং বলা যায়, সোহাগ, সাত্তার ও সৌমিত্র মিলে সাধারণ অংশীদারি ব্যবসায় গঠন করে।

4 views

Related Questions