1 Answers

উদ্দীপকে ব্যবসায়টি হলো নির্দিষ্ট মেয়াদভিত্তিক অংশীদারি ব্যবসায় সংগঠন।

কোনো নির্দিষ্ট মেয়াদে বা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য অংশীদারি ব্যবসায় গঠিত হলে তাকে মেয়াদভিত্তিক অংশীদারি ব্যবসায় বলে। একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সাথে একত্রে কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য অংশীদার হিসেবে গণ্য হতে পারে। নির্দিষ্ট মেয়াদের জন্য এরূপ অংশীদারি ব্যবসায় গঠিত হয় এবং মেয়াদান্তে স্বাভাবিকভাবেই বিলোপ ঘটে।

উদ্দীপক ইমন ও সুমন সবেমাত্র ছাত্রজীবন শেষ করেছে। সমান সমান লাভ ক্ষতিতে একমত হয়ে সমঝোতার ভিত্তিতে একুশে বইমেলায় একটি স্টল নেয়। মেলায় বই বিক্রির মাধ্যমে ভালো মুনাফা হওয়ায় তারা সিদ্ধান্ত নিল মেলা শেষ হওয়ার পর নীলক্ষেতে দোকান নিয়ে তাদের বই ব্যবসায়টি পাঁচ বছর পর্যন্ত চালাবে। চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট মেয়াদের জন্য এরূপ অংশীদারি ব্যবসায় গঠিত হয় এবং মেয়াদান্তে স্বাভাবিকভাবেই বিলোপ ঘটে। তাই এটি একটি নির্দিষ্ট মেয়াদভিত্তিক অংশীদারি ব্যবসায়।

6 views

Related Questions