1 Answers

জনাব শামীমদের প্রতিষ্ঠিত ব্যবসায়টির ধরন হলো সামাজিক ব্যবসায়। 

যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন কিন্তু মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না; বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই মুখ্য থাকে তাকে সামাজিক ব্যবসায় বলে। এ ধরনের ব্যবসায় সমাজের দরিদ্র ও অবহেলিত শ্রেণির মানুষকে কিছু দেওয়ার জন্য গঠিত হয়। যেখানে উদ্যোক্তা পুঁজি বিনিয়োগ করলেও একপর্যায়ে লাভ ছাড়াই তাদের পুঁজি ফেরত দেওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানের মুনাফা প্রসার ও জনকল্যাণে ব্যয় করা হয়।

উদ্দীপকের জনাব শামীম ও তার বন্ধুদের ব্যবসায়টির বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যায় যে, উক্ত প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হলো কোনো বিশেষ সামাজিক, নৈতিক ও পরিবেশগত উদ্দেশ্য বাস্তবায়ন করা। যা সামাজিক ব্যবসায়ের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাছাড়া উক্ত প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা থেকে সদস্যদের বিনিয়োগকৃত মূলধন ফেরত দেওয়া এবং অবশিষ্ট মুনাফা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করা যা সামাজিক ব্যবসায়ের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। আরও উল্লেখ্য যে, শামীমদের প্রতিষ্ঠানের কর্মীরা আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে যা সামাজিক ব্যবসায়ের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনার শামীমদের প্রতিষ্ঠিত ব্যবসায়টির ধরন হলো সামাজিক ব্যবসায়।

5 views

Related Questions