1 Answers

উদ্দীপকে রহিমের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।

কোনোরূপ অংশীদারিত্ব সৃষ্টি না করে একক মূলধন সরবরাহ ও ঝুঁকি গ্রহণের মাধ্যমে যে ব্যবসায় গঠন করা হয় তাই একমালিকানা ব্যবসায়। উদ্দীপকে রহিম তার নিজস্ব পুঁজি ১ লক্ষ টাকা নিয়ে টাঙ্গাইলের বাসস্ট্যান্ড মোড়ে একটি মনিহারি দোকান পরিচালনা করেন। মনিহারি দোকানের মালিক তিনি একা হওয়ায় ব্যবসায়ের জন্য সকল সিদ্ধান্ত তিনি নিজে গ্রহণ করেন এবং প্রত্যক্ষভাবে পরিচালনায় অংশগ্রহণ করেন। তিনি ব্যবসায়ের সকল মুনাফা একা ভোগ করেন এবং সকল ঝুঁকি একাই বহন করেন। তিনি ইচ্ছা করলে যেকোনো সময় ব্যবসায়টির অবসান ঘটিয়ে নিতে পারেন। সুতরাং বলা যায়, রহিমের মনিহারি দোকানের ব্যবসায়টি একটি একমালিকানা ব্যবসায় সংগঠন।

4 views

Related Questions