1 Answers

উদ্দীপকে সুমনের সমর্থনমূলক সেবার প্রয়োজন দেখা দিয়েছিল। একজন উদ্যোক্তা ব্যবসায় গঠনে আগ্রহী হওয়ার পর বাস্তবে তা গঠনে যে ধরনের সেবা সহায়তার প্রয়োজন হয়, তাকে সমর্থনমূলক সেবা বলে।

উদ্দীপকে সুমন ছোটবেলায় বাবার পাশে থাকতে থাকতে সেলাই ও কাটিং-এর কাজ অনেকটা রপ্ত করেছে। ডিগ্রি পাস করে সে বাবার ব্যবসায় নতুনভাবে শুরুর উদ্যোগ নিল। সে শুধু দর্জির কাজ নয়, পাশাপাশি সেলাই, এমব্রয়ডারি, বুটিকসহ কাপড়ের নানান কাজ করার কর্মসূচি নিয়ে এগুলো। আর এজন্য তার মূলধনের প্রয়োজন পড়ে। তাই সে বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানল। তার মতো ছোট ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। সে ব্যবসায়ের সফলতার প্রেক্ষিতে তার ব্যবসায়টি সম্প্রসারণের কথা ভাবে। আর এজন্য সে সহজ শর্তে ঋণপ্রাপ্তির উদ্দেশ্য নিয়ে ব্যবসায় সম্প্রসারণে যে ভবিষ্যতে বাধার সম্মুখীন হতো তা মোকাবিলার সাহস পায় এবং ঋণ গ্রহণের ফলে তার কাজকে সহজতর করে তোলে। তাই বলা যায়, উদ্দীপকে সুমনের সমর্থনমূলক সেবার প্রয়োজন দেখা দিয়েছিল।

4 views

Related Questions