1 Answers
উদ্দীপকের মি. মাসুদ বন্ধুদের নিকট থেকে সমর্থনমূলক ব্যবসায় সহায়ক সেবা গ্রহণ করেছেন।
একজন উদ্যোক্তা ব্যবসায় গঠনে আগ্রহী হওয়ার পর বাস্তবে তা গঠনে যে ধরনের সেবা সহায়তার প্রয়োজন হয় তাকে সমর্থনমূলক সেবা বলে। শিল্পপ্রতিষ্ঠানের নিবন্ধিকরণ, মূলধন সংস্থান, অবকাঠামোগত সহায়তা, মেশিনারি নির্বাচন ও সংগ্রহে সাহাযা, কাঁচামাল সুবিধা, কর অবকাশ সুবিধা ইত্যাদি সমর্থনমূলক সেবা হিসেবে গণ্য হয়।
উদ্দীপকের জনাব মাসুদ একটি ফাস্টফুড কারখানা গড়ার সিন্ধান্ত নেন।। কিন্তু প্রয়োজনীয় পুঁজি না থাকায় বন্ধুদের নিকট থেকে ২ লক্ষ টাকা টাকা ঋণ করেন। এটি সমর্থনমূলক সেবা হিসেবে গণ্য হবে। অর্থাৎ উদ্দীপকের মাসুদকে তার বন্ধুরা যে ধরনের সহযোগিতা প্রদান করেছে তা সমর্থনমূলক সেবা।
5 views
Answered