1 Answers
উদ্দীপকে অনিলের ঋণ গ্রহণ সংরক্ষণমূলক সহায়তা। ব্যবসায় পরিচালনায় উদ্যোক্তাদের বা ব্যবসায়ীদের উৎসাহ-উদ্দীপনা ধরে রাখার জন্য বা প্রতিষ্ঠিত ব্যবসায় টিকিয়ে রাখার জন্য যে ধরনের সহায়তার প্রয়োজন হয় তা হলো সংরক্ষণমূলক সহায়তা।
উদ্দীপকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র অনিল আজিজ সুপার মার্কেটে টিশার্টের দোকান দিলেও ব্যবসায় সম্প্রসারণ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়। এ অবস্থায় সে সোনালী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ব্যবসায় সম্প্রসারণে সক্ষম হয়, যা তাকে প্রতিযোগিতায় টিকিয়ে থাকতে সাহায্য করে।
সুতরাং, অনিলের ঋণ গ্রহণ সংরক্ষণমূলক সেবা বা সহায়তা।
5 views
Answered