1 Answers

উদ্দীপকে মিস তাসনুভা ব্যবসায়ের সিদ্ধান্ত নিতে উদ্দীপনামূলক সহায়ক সেবা পেয়েছেন।

একজন সম্ভাব্য উদ্যোক্তাকে ব্যবসায় গঠনে আগ্রহী করতে ও প্রয়োজনীয় তথ্য দিতে যেসব সুবিধার প্রয়োজন হয়, তাকে উদ্দীপনামূলক সেবা বলে।

উদ্দীপকে মিস তাসনুভা লেখাপড়া শিখে চাকরি না করে ব্যবসায় করতে মনস্থ করেন। এজন্য তিনি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করেন। এতে তিনি দেখতে পান এমব্রয়ডারি শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি এর ওপর অধিক তথ্য সংগ্রহ করে 'সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করেন, যা উদ্দীপনামূলক সহায়ক সেবার অন্তর্ভুক্ত। উদ্দীপনামূলক সেবা মূলত ব্যবসায় উদ্যোগ গ্রহণে সম্ভাব্য উদ্যোক্তাদের মধ্যে আগ্রহ সৃষ্টির সাথে সম্পর্কিত। উদ্দীপকে মিস তাসনুভা এমব্রয়ডারি ব্যবসায় স্থাপনে আগ্রহী হন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সহজেই আয় বাড়াতে সক্ষম হন যা তাকে নিজস্ব দোকান প্রতিষ্ঠায় সহায়তা করে। সুতরাং মিস তাসনুভা ব্যবসায়ের সিদ্ধান্ত নিতে উদ্দীপনামূলক সহায়ক সেবা পেয়েছেন।

5 views

Related Questions