1 Answers

উদ্দীপকে ব্যবস্থাপনার প্রেষণা কাজটি মিসেস তাসনুভার প্রতিষ্ঠানে কর্মীদের ধরে রেখেছে- যা যথার্থ হয়েছে। 

প্রেষণা হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কার্যক্ষমতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে অনুপ্রাণিত, উৎসাহিত ও প্ররোচিত করার প্রক্রিয়া।

উদ্দীপকে মিসেস তাসনুভার কারখানায় অনেক মেয়ে একত্রে কাজ করে। ছোট প্রতিষ্ঠান তাই তিনি বেতন ছাড়া কর্মীদের আর তেমন কোনো সুযোগ-সুবিধা দিতে না পারলেও অনার্থিক প্রেষণা প্রদান করেন। কর্মীরা যাতে ছেলেমেয়ে ও পরিবার নিয়ে কিছুটা আনন্দ করতে পারে এজন্য বোনাস হিসেবে কিছু অর্থ দেওয়ার চেষ্টা করেন। এছাড়াও তিনি কর্মীদের সাথে ভালো ব্যবহার করেন যাতে তারা উৎসাহিত হয়। অর্থাৎ মিসেস তাসনুভার প্রতিষ্ঠানে প্রেষণা বিদ্যমান থাকায় কর্মীরা প্রতিষ্ঠান ছেড়ে যেতে চায় না। প্রেষণার মাধ্যমে শ্রমিক-কর্মীদের বিভিন্ন ধরনের আর্থিক, মানসিক ইত্যাদি চাহিদা মেটানো হয়। যা কর্মীদের মনোবল বৃদ্ধি ও উন্নয়নে সহায়ক হয়।

পরিশেষে বলা যায়, প্রেষণা কর্মীর মানসিক শক্তির বিকাশে অপরিহার্য উপাদান হিসেবে কাজ করে। ফলে কর্মীদের কার্যসন্তুষ্টি বৃদ্ধি পায় এবং তারা অধিক মনোযোগের সাথে কাজ করে।

4 views

Related Questions