1 Answers

উদ্দীপকের বর্ণনা অনুযায়ী বাংলাদেশের কর্মীরা প্রেষণার আর্থিক উপায়কে মুখ্য গণ্য করছে।

অর্থ ও আর্থিক সুযোগ-সুবিধার সাথে সম্পৃক্ত প্রণোদনামূলক ব্যবস্থাকে আর্থিক প্রেষণা বলে। মানুষের জীবনে যে সীমাহীন অভাব লক্ষণীয় তার মুখ্য অংশের পূরণ অর্থের সাথে সংশ্লিষ্ট।

উদ্দীপকে মি. পুলক বাংলাদেশে ও তার ভাই মি. নয়ন নরওয়েতে চাকরি করেন। মি. নয়ন দেশে এসেছেন। তিনি দেখলেন দেশে বেতন ভাতা বৃদ্ধি নিয়ে কর্মচারীরা আন্দোলন করছে। দাবি-দাওয়া উপস্থাপন করছে। এটা দেখে তিনি বিস্মিত। কারণ বাংলাদেশের কর্মীদের ক্ষেত্রে আর্থিক প্রেষণার উপায়কে মুখ্য হিসেবে গণ্য করে থাকে। ন্যায্য বেতন, মুনাফার অংশ, বোনাস, চিকিৎসা সুবিধা, যাতায়াত ভাতা, বেতন বৃদ্ধি ইত্যাদির জন্য কর্মচারীদের আন্দোলন করতে হয়। তাই বলা যায়, বাংলাদেশের কর্মীরা প্রেষণার আর্থিক উপায়কে মুখ্য গণ্য করেছে।

4 views

Related Questions