1 Answers
অনার্থিক প্রেষণার অভাবে মি. সিরাজুল ইসলামের গার্মেন্টস হতে কর্মীরা চাকরি ছেড়ে চলে যাচ্ছেন।
অর্থ বা আর্থিক সুযোগ-সুবিধার বাইরে প্রেষণাদানের যে সকল উপায় রয়েছে তার মাধ্যমে প্রেষণাদানকেই অনার্থিক প্রেষণা বলে। আর্থিক প্রেষণা প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত হলেও অনেক সময় অনার্থিক প্রেষণার অভাবে আর্থিক প্রেষণা কার্যকারিতা হ্রাস পায়। তাই কর্মীদের প্রয়োজনীয়তা বিবেচনা করে প্রেষণার মাধ্যম বেছে নিতে হয়।
উদ্দীপকে মি. সিরাজুল ইসলামের গার্মেন্টসে পর্যাপ্ত আর্থিক সুবিধা থাকা সত্ত্বেও কাজের পরিবেশ কর্মীদের অনুকূলে না থাকায় তারা প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। এখানে অনুকূল পরিবেশের অভাবে কর্মীরা চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। অনুকূল পরিবেশ হলো প্রেষণার অনার্থিক উপাদান, যার অভাবে মি. সিরাজুল ইসলামের গার্মেন্টস হতে কর্মীরা চাকরি ছেড়ে চলে যাচ্ছেন।