1 Answers
উদ্দীপকে স্বর্ণা গার্মেন্টসে আর্থিক প্রেষণার অভাব পরিলক্ষিত হয়।
মানুষের অধিকাংশ অভাব বা চাহিদা অর্থের সাথে সম্পর্কিত। আর কর্মীদের বস্তুগত বা অর্থসংক্রান্ত চাহিদা পূরণের লক্ষ্যে প্রেষণার যে কৌশল ব্যবহার করা হয়, তাকে আর্থিক উপায় বলে।
উদ্দীপকে কাদের স্বর্ণা গার্মেন্টসের উৎপাদন ব্যবস্থাপক। উক্ত প্রতিষ্ঠানে সহকারী মহাব্যবস্থাপক পদটি শূন্য হওয়ায় যথেষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কাদেরকে পদোন্নতি না দিয়ে কম যোগ্য ও নবীন লোককে উক্ত পদে পদায়ন করে। এতে কাদের অসন্তুষ্ট ও হতাশ হন, ফলে তার কাজের প্রতি আগ্রহ কমে যায়। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটির উৎপাদন লক্ষ্যমাত্রার মাত্র ৮০% অর্জিত হয়। এক্ষেত্রে আর্থিক প্রেষণার অন্যতম উপাদান হলো পদোন্নতি। এখানে কাদেরের যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে পদোন্নতি দেওয়া হয়নি, এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই বলা যায়, স্বর্ণা গার্মেন্টসে আর্থিক প্রেষণার অভাব পরিলক্ষিত হয়।