1 Answers
উদ্দীপকে ব্যবস্থাপকীয় সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে। প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন বিভাগ ও ব্যক্তির কাজের মধ্যে শৃঙ্খলা, একতা ও ভারসাম্য স্থাপন করাকে সমন্বয় বা সমন্বয়সাধন বলা হয়। যেকোনো প্রতিষ্ঠানেরই একটা লক্ষ্য থাকে। আর এ লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হয়। সমন্বয় ছাড়া লক্ষ্যে পৌছানো সম্ভব নয়। একটি প্রতিষ্ঠানের কাজসমূহকে বিভিন্ন বিভাগে ভাগ করে সম্পাদন করা হয়। এই বিভাগগুলোর মধ্যে সমন্বয়হীনতা দেখা দিলে কাজে সমস্যার সৃষ্টি হয়। এতে করে প্রতিষ্ঠান তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়।
উদ্দীপকে উল্লিখিত জনাব ইফরান একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তার প্রতিষ্ঠানের কর্মীরা চেইন-অব-কমান্ড অনুসরণ করে কাজ করে। ঊর্ধ্বতনের নির্দেশ ব্যতীত কোনো কাজই সম্পাদন করে না। এরপরও দেখা যায় তার প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পাচ্ছে না। কারণ হিসেবে দেখা যায় তার প্রতিষ্ঠানের ক্রয় বিভাগ ও বিক্রয় বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। ক্রয় ব্যবস্থাপক অনেক বেশি কাঁচামাল ক্রয় করে রেখেছেন, যা প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। আর বিক্রয় ব্যবস্থাপকও উৎপাদিত পণ্য কাঙ্ক্ষিত মাত্রায় বিক্রয় করতে পারছে না। ফলে সমন্বয়ের অভাব দেখা দেয় যা মুনাফা বৃদ্ধিতে বাধা দান করে। সুতরাং প্রতীয়মান হয় যে, উদ্দীপকে জনাব ইফরান সাহেবের প্রতিষ্ঠানের ব্যবস্থাপকীয় সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে।