1 Answers
জনাব নিখিলের ব্যবসায় প্রতিষ্ঠানে প্রথমে সমন্বয়সাধনের প্রারম্ভে শুরুর নীতির অভাব পরিলক্ষিত হয়।
লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে যেভাবে সমন্বয়ের বিষয়টি নজর রাখা প্রয়োজন সেই সাথে পরিকল্পনা বাস্তবায়ন কাজের শুরু থেকেই সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করার প্রয়োজন পড়ে। তাই যেকোনো কাজের শুরু থেকেই সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করে এগুনোর নীতিকেই প্রারম্ভে শুরুর নীতি বলে।
উদ্দীপকে দেখা যায়, জনাব নিখিল একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলেন। অভিজ্ঞতার অভাবে তিনি ব্যবসায় আরম্ভ করার সময় সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারেননি। প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের কার কী দায়িত্ব এবং কে কার নিকট কাজের জন্য দায়ী তা সুনির্দিষ্ট করা ছিল না। যেহেতু প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নের শুরু থেকেই কোনো ধরনের সমন্বয় কার্য সম্পাদনের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তাই বলা যায়, জনাব নিখিলের ব্যবসায় প্রতিষ্ঠানে প্রথমে সমন্বয় সাধনের প্রারম্ভে শুরুর নীতির অভাব পরিলক্ষিত হয়।