মি. খোরশেদ আলম আশ্রাফির কাজে ব্যবস্থাপনার কোন নীতির প্রভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
মি. খোরশেদ আলম আশ্রাফির কাজে ব্যবস্থাপনার সাম্যতার নীতি প্রভাব পরিলক্ষিত হয়।
ব্যবস্থাপনার সাম্যতার নীতির মূল কথা হলো নির্বাহী সকল কর্মীর প্রতি সমান আচরণ করবে। কর্মীদের প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শন করা এ নীতির মূল লক্ষ্য। এ নীতিতে বলা হয় অধীনস্থ কর্মীদের নিকট হতে কাজ ও আনুগত্য আদায়ের জন্য ব্যবস্থাপনাকে সর্বদা সবাইকে সমভাবে দয়া, ন্যায়পরায়ণতা এবং সুযোগ-সুবিধা ও স্নেহ প্রদর্শন করতে হবে।
উদ্দীপকের জনাব খোরশেদ আলম আশ্রাফি নেওয়ারিয়া হাউজিং সোসাইটি লি. আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার - প্রতিষ্ঠান ব্যবস্থাপনার সাম্যতার নীতি অনুসরণ করে পরিচালনা করেন। তিনি তার প্রতিষ্ঠানে সকল অধস্তনের সমানভাবে সুযোগ সুবিধা, স্নেহ প্রদর্শন, সদাচরণ ইত্যাদি সুযোগ-সুবিধা প্রদান করেন। তিনি তার শ্যালকের প্রতি অধিক সুবিধা প্রদান না করে মি. আরিফকে বিক্রয় ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি প্রদান করে তার প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার সাম্যতার নীতির প্রভাব প্রদর্শন করেন