1 Answers
উদ্দীপকে সমন্বয়ের ভারসাম্যের নীতির অভাব পূরিলক্ষিত হয়। বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের সমতা বিধানের নীতিকেই ভারসাম্যের নীতি বলে। প্রতিটি বিভাগ ও উপবিভাগের কাজে যদি ভারসাম্য স্থাপন করা যায় তবে সমন্বয়সাধন সহজ হয়। কোনো বিভাগ যেন কখনই কর্মভারগ্রস্ত না হয় সেদিকে নজর দেওয়া আবশ্যক।
উদ্দীপকে আজিম গ্রুপের পণ্য উৎপাদন ও বিপণনের জন্য ২ লক্ষ ইউনিট সিদ্ধান্ত গৃহীত হয়। জুন মাসে দেখা যায় উৎপাদন বিভাগ ১ লক্ষ ইউনিট পণ্য উৎপাদন করেছে কিন্তু বিক্রয় বিভাগে কর্মীর সংখ্যা কম থাকায় তারা মাত্র ৫০ হাজার ইউনিট পণ্য বিক্রয় করেছে। অর্থাৎ কর্মীর কথা চিন্তা না করেই টার্গেট নির্ধারণ করা হয়েছে। এতে কর্মী ও কাজের ভারসাম্যে সমতা নেই। সুতরাং বলা যায়, উদ্দীপকে সমন্বয়ের ভারসাম্যের নীতির অভাব পরিলক্ষিত হয়।