1 Answers
উদ্দীপকে ২০% মুনাফা বৃদ্ধির সিদ্ধান্তের আলোকে বিভাগসমূহের লক্ষ্যমাত্রা নির্ধারণের মধ্যে দিয়ে সমন্বয়ের লক্ষ্যের ঐক্য নীতির প্রয়োগ ঘটেছে।
প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্যের আলোকে বিভিন্ন বিভাগ ও উপবিভাগের লক্ষ্য বা উদ্দেশ্য স্থাপনের নীতিকেই লক্ষ্যের ঐক্য নীতি বলে।
উদ্দীপকে শিপন টুলস লিমিটেডের বোর্ড সভায় সামনের বছর ২০% মুনাফা বৃদ্ধির লক্ষ্য ঠিক করা হলো। সাধারণ ব্যবস্থাপক বিভাগীয় প্রধানদের সভায় বিষয়টি তুলে ধরে ২৫% বিক্রয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। সেভাবে উৎপাদন, ক্রয় ও ফিন্যান্স বিভাগ তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে পরিকল্পনা গ্রহণ করলো। প্রতিদিনের কাজ যেন একে অন্যের সাথে সমন্বয় করে অগ্রসর হয় সেজন্য প্রত্যেক বিভাগীয় প্রধানকে সচেষ্ট থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, ফলে লক্ষ্যের ঐক্য নীতির প্রয়োগ ঘটে। কারণ লক্ষ্যকে সামনে রেখেই বিভিন্ন বিভাগ ও উপবিভাগে পরিকল্পনা প্রণীত হয়। আর পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। তাই বলা যায়, ২০% মুনাফা বৃদ্ধির সিদ্ধান্তের আলোকে বিভাগসমূহের লক্ষ্যমাত্রা নির্ধারণের মধ্য দিয়ে সমন্বয়ের লক্ষ্যর ঐক্যের নীতির প্রয়োগ ঘটেছে।