1 Answers
শিল্প গড়ার ক্ষেত্রে সরকারের অভিপ্রায়ের মধ্যে দিয়ে রাষ্ট্রীয় ব্যবসায়ের জনকল্যাণের উদ্দেশ্যের প্রতিফলন ঘটেছে।
রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ সাধন করা। এরূপ ব্যবসায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না; বরং এতে নিয়োজিত শ্রমিক-কর্মী হতে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি ব্যক্তি যাতে ব্যবসায়ের সুবিধা পায় তা এ ব্যবসায় নিশ্চিত করে।
উদ্দীপকে বেসরকারি মালিকগণ সাজানো-গুছানো ব্যবসায় কেন্দ্রগুলোতে ব্যবসায় গড়তে পছন্দ করেন। কিন্তু সরকার চায় দেশের সর্বত্র শিল্প ও ব্যবসায় গড়ে তুলতে। সরকার এক্ষেত্রে লাভ-ক্ষতির বিষয়টা, এত বিবেচনা করে না। জনসাধারণের কল্যাণ ও উন্নয়নের জন্য সরকার ব্যবসায় ও শিল্প গঠন করে। জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গঠন করার জন্য প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন, যা সাধারণ শিল্প উদ্যোক্তগণ অনেক ক্ষেত্রে এত বেশি পরিমাণ মূলধন বিনিয়োগ করতে পারে না। তাই এসব প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সরকারকে আগ্রহী হতে হয়। এক্ষেত্রে সরকার লাভ ক্ষতির বিষয়টা চিন্তা না করে সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে এসব প্রতিষ্ঠান গড়ে তোলে। তাই এক্ষেত্রে মুনাফা অর্জনকে প্রাধান্য না দিয়ে জনকল্যাণকে প্রাধান্য দিয়েছে।