1 Answers

উদ্দীপকে ভারতীয় উপমহাদেশের অন্তর্ভুক্ত বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমির প্রতিফলন ঘটেছে। 

ভারতীয় উপমহাদেশের অন্তর্ভুক্ত বাংলাদেশের সমাজবিজ্ঞানের পটভূমির ক্ষেত্রে রাধাকমল মুখার্জি, ডি এন মজুমদার, নির্মল কুমার বসু, বিনয় কুমার সরকার প্রমুখ বাঙালি জাতীয়তাবাদী লেখক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন; যা উদ্দীপকে প্রদত্ত তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া চল্লিশের দশকে মার্কসবাদী লেখক এম.এন. রায়, মোজাফফর আহমদ, সুশোভন সরকার, গোপাল হালদার, নরহরি কবিরাজ, বিনয় ঘোষ প্রমুখ সমাজ ও সংস্কৃতি সম্পর্কে বিস্তৃত আলোচনার প্রয়াস পেয়েছেন। তাদের এ প্রচেষ্টা বাংলাদেশে সমাজবিজ্ঞান শাস্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে যে তথ্য উপস্থাপিত হয়েছে তাতে বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি ফুটে উঠেছে।

4 views

Related Questions