1 Answers

উদ্দীপকে আব্দুল হালীমের অশোভন আচরণের প্রতিফলন ঘটেছে। ইসলামি পরিবারে ভাইবোনের প্রতি পারস্পরিক দায়িত্ব পালনের বিধান রয়েছে। এ দায়িত্ব পালন করা একজন ভাই বা বোনের যেমন কর্তব্য, অপরজনের তা হলো অধিকার। পরিবারের ছোট ভাইবোনদের কর্তব্য হচ্ছে বড়দেরকে শ্রদ্ধা করা। ভাইবোনদের মধ্যে কেউ বিপদে পড়লে বা আর্থিক অসুবিধার সম্মুখীন হলে সচ্ছল ও সক্ষম অপর ভাইবোনদের দায়িত্ব হলো তাকে সাহায্য করা, তার জন্য অর্থ ব্যয় করা।

উদ্দীপকের আব্দুল হাকীম পিতার মৃত্যুর পর পরিবারের হাল ধরেন। ছোট ভাই-বোনদের পড়ালেখার ব্যবস্থা করেন। মায়ের সেবাসহ ছোট বোনদের বিয়ের ব্যবস্থা করেন। অথচ আব্দুল হাকীম অসুস্থ হয়ে পড়লে তার ছোট ভাই আব্দুল হালীম তার কোনো সময়ে সুচিকিৎসার ব্যবস্থা না করে চাকরিতে চলে যায়। আব্দুল হালীমের এ ধরনের আচরণ হলো অশোভনীয় এবং বড় ভাইয়ের প্রতি দায়িত্বের অবহেলা।

5 views

Related Questions