1 Answers

উদ্দীপকে সালাতের সামাজিক গুরুত্বের প্রতিফলন ঘটেছে। সালাত সম্মিলিতভাবে সম্পাদন করার মতো ইবাদত। একা একা পালন করলে সালাত আদায় হয় বটে, কিন্তু রাসুলুল্লাহ (স) জামায়াতবদ্ধ সালাত আদায়ের ওপরেই গুরুত্বারোপ করেছেন। জামায়াতে সালাত আদায় একটি সম্পূর্ণ ধর্মীয় সামাজিক ইবাদত- প্রক্রিয়া। এজন্য সালাতের সামাজিক গুরুত্ব ও প্রভাব অত্যন্ত বেশি। উদ্দীপক থেকে দেখা যায়, হাফিজুর রহমান এলাকার মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতে আদায় করেন। এর ফলে এলাকার মানুষের সাথে তার একরকম সামাজিক সম্পর্কের বিকাশ ঘটেছে। প্রকৃতপক্ষে সালাতের সামাজিক গুরুত্বই এরূপ। এটি সমাজে মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির সৃষ্টি করে। একসাথে সালাত আদায়ের ফলে মুসলিমদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। এ কারণেই উদ্দীপকের হাফিজুর রহমান সমাজের ধনী-গরিব সব শ্রেণির মানুষের সাথে সহজে মিশে যেতে পেরেছেন। এলাকার কারও কোনো বিপদ হলে তিনিই সবার আগে এগিয়ে যান। সালাতের সামাজিক গুরুত্বের বাস্তব প্রতিফলন এক্ষেত্রে সুস্পষ্ট। তাই এ কথা নিঃসন্দেহে বলা যায়, উদ্দীপকটি সালাতের সামাজিক গুরুত্বের দিকটি তুলে ধরার ক্ষেত্রে এক অনুপম দৃশ্যপট অঙ্কন করেছে।

5 views

Related Questions