1 Answers

তামিমের মা-বাবার ভূমিকায় ইসলামি পরিবার গঠনের জন্য প্রয়োজনীয় শিক্ষামূলক কাজের প্রতিফলন ঘটেছে। ইসলামি পরিবার গঠনে ইসলামি শিক্ষা একটি গুরুত্বপূর্ণ কাজ। সন্তানদের ছোটবেলা থেকেই ইসলামের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া, বড়দের সালাম দেওয়া, খাবারের আগে-বিসমিল্লাহ বলা, দোয়া কালাম শেখানো ও শিষ্টাচার শেখানো পিতামাতার দায়িত্ব। এছাড়া স্নেহ, মমতা, ভক্তি, শ্রদ্ধা, সহানুভূতি, সমবেদনা, উদারতা, ত্যাগসহ সম্ভাব্য সব মানবীয় গুণের প্রশিক্ষণ দেওয়াও পিতামাতার কর্তব্য। এ প্রসঙ্গে রাসুল (স) বলেন-

সন্তান-সন্ততির জন্য মাতাপিতার দানের মধ্যে সুন্দর আচরণ শিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কিছু নেই। (সুনানে তিরমিযি) পাশাপাশি সঠিক বয়সে সন্তানদের বিদ্যালয়ে ও মক্তবে পাঠিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করানোও উল্লেখযোগ্য দায়িত্ব। এগুলো ইসলামি পরিবারের শিক্ষামূলক কাজ।

উদ্দীপকে দেখা যায়, পাঁচ বছর বয়সেই তামিমকে তার পিতামাতা অক্ষরজ্ঞান এবং ইসলামের মৌলিক বিষয়াবলি সম্পর্কে শিক্ষা প্রদান করেছেন। এছাড়া বড়দের সালাম দেওয়া, খাওয়ার আগে বিসমিল্লাহ বলা ও অন্যান্য আদব-কায়দা সম্পর্কেও পিতামাতা তামিমকে জ্ঞান দিচ্ছে। আর এগুলো ইসলামি পরিবারের শিক্ষামূলক কাজেরই অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, তামিমের মা-বাবা তামিমের প্রতি ইসলামি পরিবারের শিক্ষামূলক দায়িত্ব পালন করেছেন।

5 views

Related Questions