1 Answers

উদ্দীপকে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।  কারণ, সহানুমানে তিনটি পদের পরিবর্তে চারটি পদের সৃষ্টি হলে তখন এই ধরনের অনুপপত্তি ঘটে। উদ্দীপকে ১. বইটি, ২. টেবিলের ওপর, ৩. কলমটি এবং ৪. বইয়ের ওপর। এই চারটি পদ ব্যবহার করা হয়েছে। তাই এতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। এর তিনটি সাধারণ প্রয়োগ হলো-

১. আসাদ হয় এনামের বন্ধু।
 শামীম হয় আসাদের বন্ধু।
শামীম হয় এনামের বন্ধু।

২. গরু ঘাস খায়।
 মানুষ গরু খায়।
মানুষ ঘাস খায়।

৩. মাটি থেকে গাছ হয়।
 গাছ থেকে ফল হয়।
 মাটি থেকে ফল হয়।

উপরের তিনটি দৃষ্টান্তেই চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। সহানুমানের নিয়ম অনুযায়ী প্রতিটি সহানুমানে তিনটি পদ থাকবে। যথা: প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ। এর বেশি থাকবে না। আবার কমও থাকবে না। কিন্তু উপরের প্রতিটি দৃষ্টান্তে তিনটি পদের পরিবর্তে চারটি পদ রয়েছে। আর এই কারণে তিনটি দৃষ্টান্তেই চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।

4 views

Related Questions