1 Answers
উদ্দীপকে টেলিফোন বিবাহের প্রতিফলন ঘটেছে।
বিবাহের একটি আধুনিক ধরন হচ্ছে টেলিফোন বিবাহ। অনেক সময় চাকরি, ব্যবসা বা অন্যান্য কারণে বর দেশের বাইরে অবস্থান করেন আর কনে দেশে বসবাস করেন। তখন বর ও কনের অভিভাবকরা টেলিফোনের মাধ্যমে যে বিয়ের আয়োজন করেন তাই টেলিফোন বিবাহ। এ ধরনের বিয়েতে বর-কনের সাথে দেখা সাক্ষাৎ হয় না। টেলিফোনে একে অপরের সাথে কথা বলে থাকেন। দেশে এ ধরনের বিবাহরীতির সংখ্যা কম হলেও চোখে পড়ে। অনুরূপভাবে উদ্দীপকে দেখা যায়, সুমন আমেরিকায় ব্যবসা করে। সম্প্রতি সে বাংলাদেশে অবস্থানরত এক মেয়েকে বিয়ে করেছে। তবে বিয়ের দিন কনের সাথে সুমনের দেখা হয়নি। কারণ সুমন ও কনের অভিভাবকরা টেলিফোনের মাধ্যমে এ বিয়ে সম্পন্ন করেন। কাজেই বলা যায়, উদ্দীপকে টেলিফোন বিবাহের প্রতিফলন ঘটেছে।
4 views
Answered