1 Answers
উদ্দীপকে লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য জনাব জাহাঙ্গীর আলমের পরিকল্পনাটি লক্ষ্য পরিকল্পনার অন্তর্ভুক্ত।
যে পরিকল্পনা নির্ধারিত ফল লাভের উদ্দেশ্যে প্রণীত হয় তাকে লক্ষ্য বলে। প্রতিটি প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনের নিমিত্তে কার্য পরিচালনা করে। এ জন্য প্রতিষ্ঠানগুলো প্রথমে তাদের লক্ষ্য নির্ধারণ করে এবং তার নিরিখে তাদের গতিপথ নির্ধারণ করেন। লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনের চেষ্টা করা হলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পূর্ব থেকেই লক্ষ্য নির্ধারিত থাকায় কর্মীরা তা অর্জনে সক্ষম হয়।
উদ্দীপকে জনাব জাহাঙ্গীর আলম লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ব্যবসায় পরিকল্পনা করেন। তিনি আগামী শীত মৌসুমে ৫ লক্ষ জ্যাকেট বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সে অনুপাতে উৎপাদন পরিচালনা করেন। এ বছর শীতের প্রকোপ কম হওয়ায় তিনি ৩ লক্ষ্য জ্যাকেট বিক্রয় করতে সক্ষম হন। ফলে তিনি বিশাল লোকসানের সম্মুখীন হন। তাই কেবল লক্ষ্য নির্ধারণ করলেই হবে না, তা ত্রুটিমুক্ত হতে হবে। সুতরাং বলা যায়, উদ্দীপকে জনাব জাহাঙ্গীর আলমের পরিকল্পনাটি লক্ষ্য পরিকল্পনার অন্তর্ভুক্ত।