1 Answers
তামিম ইকবাল কর্তৃক যথাক্রমে ৩ লক্ষ ও ২ লক্ষ প্যান্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা স্বল্পমেয়াদি পরিকল্পনার অন্তর্ভুক্ত।
সাধারণত এক বছর বা তার কম সময়ের জন্য গৃহীত পরিকল্পকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলে। প্রতিষ্ঠানের বিভাগীয় ও উপবিভাগীয় পর্যায়ে স্বল্পমেয়াদি পরিকল্পনা গৃহীত হয়। বার্ষিক পরিকল্পনার আওতায় ত্রৈমাসিক, মাসিক ও সাপ্তাহিক পরিকল্পনার সবগুলোকেই এ ধরনের পরিকল্পনা গণ্য করা হয়।
উদ্দীপকে তামিম ইকবাল চট্টগ্রামের আগ্রাবাদে তামিম ওয়্যার লি. নামক একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। দুই মাসের মধ্যে সরবরাহের শর্তে তিনি ইউরোপের একটি কোম্পানি থেকে ৫ লক্ষ প্যান্টের অর্ডার গ্রহণ করেন। যথাসময়ে অর্ডার সরবরাহের লক্ষ্যে প্রথম মাসে ৩ লক্ষ এবং দ্বিতীয় মাসে ২ লক্ষ প্যান্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেন। তামিম ইকবাল যেহেতু এক বছরের কম সময়ের জন্য যথাক্রমে ৩ লক্ষ ও ২ লক্ষ প্যান্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন, তাই বলা যায়, এটি একটি স্বল্পমেয়াদি পরিকল্পনার অন্তর্ভুক্ত।