1 Answers

উৎপাদনের পরিমাণ বৃদ্ধির জন্য সম্প্রতি কর্মী বিভাগ উৎপাদন বিভাগের জন্য আরও ২০ জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয়। এর ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আমি মনে করি না।

উদ্দীপকের মিতা সোপ ইন্ডাস্ট্রিজের সাপ্তাহিক উৎপাদন ক্ষমতা ৫০,০০০ একক। সে অনুপাতে উৎপাদন বিভাগে কর্মী নিয়োজিত আছে। ফলে নতুন করে উৎপাদন বিভাগের জন্য আরও ২০ জন কর্মী নিয়োগের প্রয়োজন নেই। কারণ অতিরিক্ত কর্মী নিয়োগের দ্বারা উৎপাদন লক্ষ্যমাত্রাও অর্জিত হবে না।

প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত পরিমাণ সাবান উৎপাদনের জন্য প্রতি সপ্তাহে ৫ টন কাঁচামাল প্রয়োজন। প্রতিষ্ঠানটির ক্রয় বিভাগ প্রতি সপ্তাহে গড়ে ৩/৪ টন কাঁচামাল ক্রয় ও সরবরাহ করে। ফলে উৎপাদন বিভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না। কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সমন্বয়ের মাধ্যমে ক্রয় বিভাগের প্রতিসপ্তাহে ৫ টন কাঁচামাল সরবরাহ করতে হবে।

তাই আমি বলব, কর্মী বিভাগ কর্তৃক গৃহীত সিদ্ধান্তের ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।

5 views

Related Questions