1 Answers
অতিরিক্ত সিফ্ট চালু করে লক্ষ্যমাত্রা অর্জনসংক্রান্ত ওহী নিট ওয়্যার লি. কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি যথার্থ।
বিচ্যুতির কারণ নির্ধারণ করার পর সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করতে হয়। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ বলতে ভবিষ্যতে যাতে বিচ্যুতি না ঘটে এ লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনক্ষম ব্যবস্থা কি হতে পারে তা নিরূপণ এবং পরবর্তী পরিকল্পনায় কিভাবে তা অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে বুঝায়।
উদ্দীপকে ওহী নিট ওয়্যার লি. ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত ৬ লাখ পিস শার্ট উৎপাদনের লক্ষ্যে কাজ শুরু করে। কিন্তু বিদ্যুৎ সরবরাহের অপ্রতুলতা এবং প্রয়োজনীয় তদারকির অভাবে প্রথম ৪ মাসে ৩ লাখ পিস শার্ট উৎপাদিত হয়। যথাসময়ে শার্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিচ্যুতির কারণ নির্ধারণ করে সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটি ডাবল শিফ্ট চালু করে কার্যসম্পাদনের পদক্ষেপ গ্রহণ করেছে।
তাই বলা যায়, অতিরিক্ত সিফ্ট বা ডাবল শিফ্ট চালু করে লক্ষ্যমাত্রা অর্জনসংক্রান্ত ওহী নিট ওয়্যার লি. কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি যথার্থ।