1 Answers

ওহী কর্তৃক গৃহীত বিমাপত্রটি যে ধরনের তা হলো নৌ বিমাপত্র। বিমাচুক্তির মাধ্যমে বিমাকারী নির্দিষ্ট নৌপথে পরিবাহিত জাহাজ, জাহাজের পণ্য, জাহাজের ভাড়া, জাহাজ কর্তৃপক্ষের দায় প্রভৃতি ক্ষতির বিপক্ষে নৌ বিমাপত্র গৃহীত হয়।

উদ্দীপকে দেখা যায়, ওহী যুক্তরাষ্ট্র হতে কাপড় কিনে নিউইয়র্ক থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার শর্তে একটি জাহাজ ভাড়া করেন। সামুদ্রিক ঝড়ের কবলে কাপড়ের ক্ষতির আশঙ্কায় তিনি একটি বিমাপত্র গ্রহণ করেছেন। যেহেতু উদ্দীপকের বিমাপত্রে নির্দিষ্ট নৌ- বিপদের আশঙ্কায় বিমাপত্র গৃহীত হয়েছে। তাই বলা যায়, ওহী কর্তৃক গৃহীত বিমাপত্রটি হচ্ছে নৌ বিমাপত্র।

4 views

Related Questions