1 Answers
উদ্দীপকে আহমেদ সেজাদ পরিকল্পনার ক্ষেত্রে নমনীয়তা পালন করায় গৃহীত পরিকল্পনায় সফলতা লাভ করেন।
পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতি বিধানের সামর্থ্যকে নমনীয়তা বলে। একটি উত্তম পরিকল্পনায় নমনীয়তার সুযোগ থাকা আবশ্যক। অবস্থার পরিবর্তন হলে যতটা সম্ভব দ্রুততার সাথে পরিকল্পনা সংশোধন করতে হয়। পরিকল্পনা প্রণেতাগণ যদি আগে থেকে বিকল্প অবস্থায় করণীয় ঠিক করে রাখেন সেক্ষেত্রে এরূপ পরিবর্তন সহজ হয়ে থাকে।
উদ্দীপকে পলিথিন নিষিদ্ধ হতে পারে জেনে আহমেদ সেজাদ তার কারখানায় পাটজাত দ্রব্য উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা নিয়ে তিনি পাটজাত দ্রব্য উৎপাদন করে দেশে-বিদেশে বিক্রয় করেন। তার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য মানসম্মত হওয়ায় প্রচুর সুনাম অর্জনে সমর্থ হয় এবং লাভজনক হয়ে ওঠে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে আহমেদ সেজাদ পরিকল্পনার ক্ষেত্রে নমনীয়তা পালন করায় গৃহীত পরিকল্পনায় সফলতা লাভ করেন।