1 Answers

ফরহাদ হোসেনের গৃহীত পরিকল্পনা সফল হওয়ার মূল কারণ হলো পূর্বের ব্যবসায়ের সাথে সম্পর্কিত পণ্য উৎপাদনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করায়।

স্ট্র্যাটিজিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য উচ্চ-মধ্য ও মধ্যম পর্যায়ের নির্বাহিগণ যে কৌশলপূর্ণ ও বুদ্ধিদীপ্ত পরিকল্পনা নেয় তাকে কৌশলগত পরিকল্পনা বলে। যেকোনো ট্র্যাটিজিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয় সেক্ষেত্রে তার এক একটি দিক বাস্তবায়নের জন্য উচ্চ ও মধ্যম পর্যায়ের নির্বাহীরা মিলে কৌশল নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন করে।

উদ্দীপকে ফরহাদ হোসেন একজন আমদানিনির্ভর ব্যবসায়ী। তিনি বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করে বাংলাদেশে বিক্রয় করেন। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশ থেকে শিপমেন্টের সময় অনুযায়ী সঠিক সময়ে পণ্য আমদানি করা যায় না। এর ফলে বাজারজাতকরণে বিলম্ব হয় এবং কোম্পানি ক্ষতির সম্মুখীন হয়।

ফরহাদ সাহেব আমদানি বন্ধ করে 'FARIHA Boutique & Tailors নামে পূর্বের ব্যবসায়ের সাথে সম্পর্কিত পণ্য উৎপাদনের একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। যেখানে বিভিন্ন ধরনের বুটিক দ্রব্য উৎপাদন শুরু করেন। ফলশ্রুতিতে তার প্রতিষ্ঠানের পণ্যের মান, বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পেতে থাকে এবং তার পরিকল্পনা সফল হয়।

5 views

Related Questions